মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে এম,পি চঞ্চল ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফাকে টিকা প্রদানের মধ্যে দিয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোবরার সকাল ১১ টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অনুষ্ঠিত কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আকবার নেওয়াজ প্রমূখ।
আলোচনা সভায় এম,পি শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন আমি নিজে টিকা গ্রহন করেছি,ভাল আছি। তিনি দেশকে সুরক্ষিত রাখতে সবাইকে টিকা গ্রহন করতে অনুরোধ জানান।
প্রথমেই এম,পি চঞ্চল কোভিড-১৯ টিকা গ্রহন করে টিকাদান কর্মসূচির উদ্ধোধন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা কোভিড-১৯ টিকা গ্রহন করেন।
