রায়গঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটকের ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“মেয়ে শিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে, আরডিআরএস বাংলাদেশ-বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট এর বাস্তবায়নে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার বেলা ১২টায় রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাছুম, বিডি স্টার টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, বিবিএফজি প্রকল্পের ইউনিয়ন ফেসিলিটেটর মমিনা খাতুন প্রমুখ।
প্রশিক্ষণ ২৫ জন নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটক অংশগ্রহণ করেন।

Share Button