স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি:

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
হত্যাকান্ডের শিকার পিংকি খাতুন শিল্পী জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হাতেম আলী’র মেয়ে। ঘাতক স্বামী রাসেল বাবু নাগেশ^রী উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকার সাইফুর রহমানের ছেলে।
জনা যায় প্রেম করে বিয়ে হয় তাদের। দের বছরের সংসার জীবনে যৌতুকের জন্য অনেক নির্যাতনের শিকার হয় স্ত্রী পিংকি খাতুন শিল্পী। এরই মধ্যে অন্তঃসত্বা হয়ে পড়লে গর্ভে থাকা ৬ মাসের সন্তানকে নষ্ট করারচাপ দিতে থাকে স্বামী রাসেল বাবু। অনাগত সন্তানকে বাঁচাতে শিল্পী ফিরে আসেন বাবার বাড়িতে। কেন্তু সেখানেও রেহাই মেলেনি তার।
একদিন শিল্পীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাসেল বাবু তার স্ত্রীকে জোর করে ফিরিয়ে নিতে চাপ দেন। এ সময় দুজনের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে রাসেল বাবু অন্তঃসত্ত¡া স্ত্রীকে শ^াসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
২০১১ সালে ২৭ মে সংঘটিত এই হত্যাকান্ডের বিচার চেয়ে ওই দিনই শিল্পীর মা রোকেয়া বেগম বাদী হয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় দশ বছর মামলার শুনানী ও সাক্ষ্য প্রমাণে এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রাসেল বাবুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে দন্ডপ্রাপ্ত আসামি রাসেল বাবু বর্তমানে পলাতক রয়েছে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share Button