ফুলবাড়ীতে ৫টি ইট ভাটার ১১লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫টি ইট ভাটা মালিকের পৃথক ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে জরিমানা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিক।
এসময় ফুলবাড়ী সদরের মেসার্স জেএম ব্রিকসের ১ লাখ টাকা, খড়িবাড়ীর এমএ ব্রিকসের ২ লাখ ৫০ হাজার টাকা, আজোয়াটারীর এবি ব্রিকসের ১ লাখ ৫০ হাজার টাকা, গংগারহাট সংলগ্ন ডবিøউএএইচ ব্রিকসের ৩ লাখ টাকা, শিমুলবাড়ীর জেএমএস ব্রিকসের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত ।

Share Button