নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে রিফ্রেশার্স প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টর:

“মেয়ে শিশু বোঝা নয়, সুযোগ দিলে সম্পদ হয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটকের ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে, আরডিআরএস বাংলাদেশ-বিবিএফজি প্রজেক্ট এর বাস্তবায়নে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রোববার বেলা ১২টায় আরডি আরএসএস সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিবিএফজি প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালণায় এসময় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বিবিএফজি প্রকল্পের ফেসিলিটেটর গৌরাঙ্গ রায় প্রমুখ।
এতে ৩০জন নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Share Button