৩৯তম বিশেষ বিসিএসের কচাকাটা থানার গৌরব ডা. নুরনবী আনছারী

মনিরুল ইসলাম মিলন, ষ্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত নওশাদ আলীর বড় ছেলে নুরনবী আনছারী বিশেষ বিসিএস পরীক্ষায় সহকারী সার্জন (স্বাস্থ্য) পদে উত্তির্ন হয়েছেন।
অফিস সূত্রে জানা যায়, চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে প্রায় ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ পেলেন। ২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার। এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়। গত বছর ১০ অক্টোবর শুরু হয় তাদের মৌখিক পরীক্ষা। চূড়ান্ত ফলে সেখান থেকেই মোট ৪ হাজার ৭৯২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

Share Button