কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ

‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় শ্রমিকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

১মে বুধবার সকাল ১০:৩০ মিনিটে দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন বন্যাঢ্য র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কালীগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ -আরজু
সাজ্জাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার, কালীগঞ্জ উপজেলা শ্রমিকলীগ সভাপতি,মোঃজোবাইদুল ইসলাম, সহ সভাপতি এ টি এম গোলাম হোসাইন(হিমন),সাধারণ সম্পাদক মোঃহোসেন আলী,সাংগঠনিক সম্পাদক মোঃআশরাফুল হক(বকুল),সহ কোষাধ্যক্ষ মোঃরবিউল ইসলাম(বাবু),সহঃসাধারণ সম্পাদক নুরুন্নবী আহম্মেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,শ্রমিকরা যেনো তাদের ন্যায্যে অধিকার ফিরে পায়,তাদের মজুরি ঠিক মতো পায় সেজন্য সকল কে আহ্বান জানায়।

Share Button