ঝিনাইদহ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি জননেতা জনাব মসিউর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম মন্জু।
উক্ত সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সম্মানীত সদস্য, ঝিনাইদহের অসহায়, নিপিড়িত, নির্যাতিত ও সাধারন মানুষের দু:সময়ের সাথী এ্যাডভোকেট মাহাবুবা রহমান শিখা।
বক্তব্যে তিনি বলেন, ” দল এখন এক কঠিন সময় অতিক্রম করছে, যা আমার এই জীবনে আমি কখনো দেখিনি, অমর শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান দল গঠনের পর থেকে নানান পরিস্থিতি দেখেছি ৯০ এর গণ আন্দোলন, ১/১১ দেখেছি কিন্তু এই সময় সব সময় থেকে ভিন্ন এবং ভয়ংকর। তবে ভয় পাবার কোন কারণ নেই অন্ধকার না আসলে সকাল ও হয় না। ইনশাআল্লাহ আমাদের সুদিন আসবেই। তবে আমাদের নোংরা গ্রুপিং করার চিন্তা বাদ দিতে হবে, দলের কিছু চাটুকর নেতারা দেশের বাভিন্ন জেলায় গ্রুপিং করার জন্য উঠেপড়ে লেগেছে, আমি মনে করি দল ক্ষতিগ্রস্থ করতে তারাই যথেষ্ঠ। তবে আমি আশা করি তাদের সুভ বুদ্ধির উদয় হবে, এবং দেশমাতা কে মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ হবেন। ”
উক্ত সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
