ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা’র গৃহ নির্মাণ প্রকল্পের উদ্ভোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদী ভাঙ্গনে আশ্রয়হীন ২০ টি পরিবারের জন্য ‘ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা’ কর্তৃক গৃহীত গৃহ নির্মাণ প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ৪ টি হতদরিদ্র পরিবারকে ১ টি করে টিনসেড ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্ভোধন করেন সংস্থাটির প্রধান উপদেষ্টা মেজবানুর রহমান লিমন। এ প্রকল্পে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থাকে সহযোগিতা করেছে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন।

প্রকল্পের আওতাধীন বাকি পরিবারগুলোর জন্য পর্যায়ক্রমে গৃহ প্রদান করা হবে বলে জানা গেছে। প্রতিটি ঘরের জন্য ব্যায় ধরা হয়েছে ২২ হাজার টাকা।

ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার যুগ্ম সম্পাদক শামীম সারওয়ার, সমাজসেবা সম্পাদক শাজাহান আলী সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মাঈদুল ইসলাম মুকুল,অর্থ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, প্রচার সম্পাদক শামীম হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ফারুক আহাম্মেদ, সাংবাদিক আজিজুল হক সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button