রাজশাহী বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু

নয়া খবর ডেস্ক:

রাজশাহী বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় মারা যান তারা। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৩৩৩ জনের মৃত্যু হলো করোনায়। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২০২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার বিভাগে নতুন ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৩৮ জন। বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২২ হাজার ১৬৪ জন। এদের মধ্যে ২০ হাজার ৪৪৭ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৮৪ জন।

Share Button