সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ আটক ১

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা গ্রামে রবিবার (২২ নভেম্বর ) দুপুরে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই গ্রামের হালদারপাড়ার অধীর চন্দ্র হালদারের ছেলে ধনঞ্জয় কুমার হালদার(৩২) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে ১৫০ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। এ সময় তার নিকট থেকে ১টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।পরে আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়। সোমবার (২৩ই নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

Share Button