তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক পদ প্রার্থী মোঃ মাছুম বিল্লাহ সভাপতিত্বে ও ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় উপজেলার ভুলতা এলাকায় এ দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ সুজন আহমেদ, রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান, মোঃ সুজন আহমেদ , মোঃ শরিফুল ইসলাম রাসেল, মোঃ রাসেল প্রধান, মোঃ ফারুক মিয়া, আশরাফুল ইসলাম, মোঃ আবুল হোসেন, রাহাত ভূইয়া, আব্দুল্লাহ আল বাকি (আবির), কাজী তাহসান আহাম্মদ তাঁজ, মোঃ নাজমুল হাসান (পাপন) মোঃ ছাইদুর মিয়া , মোঃ ইমরান হোসেন, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হিমেল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন সানি, যুগ্ম আহবায়ক- জসিম উদ্দিন মাকসুদ, যুগ্ম আহবায়ক – মোঃ জহির মিয়া ১নং কার্যকারি সদস্য – মোঃ রুহুল আমিন , সদস্য মোঃ সোহেল মিয়া, সদস্য – আঃ জলিল মিয়া। তারাব পৌর ছাত্রদলের এর ১ম যুগ্ম আহবায়ক – মোঃ মাসুদ মিয়া (রানা), যুগ্ম আহবায়ক – মোঃ শাওলিন, মোঃ রাহাত মিয়া, ১নং সদস্য মোঃ রুহুল আমিন। কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, যুগ্ম আহবায়ক – ছাব্বির মিয়া, ১নং সদস্য শামিম মিয়া – সদস্য আমিনুল ইসলাম সানি প্রমুখ ।

Share Button