মহেশপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে গতকাল শনিবার সকালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে সহকারী কমিশনার (ভূমি) কাজি আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামির আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম,শিক্ষক কর্মচারী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম,নস্তী বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লক্ষন কুমার হালদার,সমবায়ী হাবিবুর রহমান প্রমুখ।

পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর পুর্বে সকালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক র‌্যালী বের করা হয়।

Share Button