সরকারী জমি দখল করে মহেশপুরে বিএনপি নেতার বাড়ী নির্মান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মোড়ে এবার রাস্তার পাশের সরকারী জমি দখল করে এক বিএনপি নেতা বসত ঘর নির্মান শুরু করেছেন। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস বিষয়টি জানলেও এখনও কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান,সলেমানপুর গ্রামের বিএনপি নেতা আব্দুল হক খোশালপুর গ্রামের মোড়ে রাস্তার পাশের সরকারী জমি দখল করে বসত ঘর নির্মানের কাজ শুরু করেছেন। বিষয়টি ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসকে জানানোর পরও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান,খোশালপুর গ্রামের মোড়ে সরকারী জমি দখল করে কেউ বাড়ী করছেন কিনা তা আমার জানানেই।
নেপা ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাসিবুর রহমান জানান,সরকারী জমি দখল করে বসত ঘর নির্মানের কাজ শুরু করেছিলো আব্দুল হক নামের এক ব্যক্তি। বিষয়টি জানার পর আমরা তা ভেঙ্গে দিয়েছি। তার পরও উচ্ছেদের জন্য আবেদন করা হয়েছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাজি আনিসুল ইসলামের সাথে তার মুখো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি। যারই কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share Button