মো. মাসুদ রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আজ ৭ নভেম্বর শনিবার নীলফামারী জেলার ডিমলা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে “বঙ্গবন্ধু’র দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে ৪৯তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা সমবায় অফিসার মোঃ আলমগীর জামান প্রমুখ। অনুষ্ঠান শুরতে উপজেলা সমবায় কার্যালয়ের মামনে জাতীয় পতাকা উত্তোলন করে এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
