নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে আলোচনাসভা, ক্রেস্ট ও যুব ঋণর চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ব্রাইট ফিউচার সংগঠনের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলায় শ্রেষ্ঠ সংগঠনকে সম্মাননা ক্রেষ্ট এবং যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Share Button