ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশি যুবক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ। রোববার সকালে ১০ টায় উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুস ছবুর জানান, দক্ষিণ বাঁশজানী গ্রামের আব্দুল করিমের পুত্র শিপন মিয়া (২৮) ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ধৃত শিপন একজন অটো চালক এবং মাদক সিন্ডিকেটের সদস্য।
কুড়িগ্রাম ২২ বিজিবিথর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মাদকসহ বিএসএফ ভারতের অভ্যন্তর থেকে আটক করেছে বলে তারা জানতে পেরেছে।

Share Button