কচাকাটা (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
নাগেশ্বরীর কচাকাটায় রাকিবুল হাসান রিয়াদ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে! বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কচাকাটা ইউনিয়ন পরিষদ বনাম বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের মাঝে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বেরুবাড়ি ইউনিয়ন পরিষদকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কচাকাটা ইউনিয়ন পরিষদ। কচাকাটা ক্রিড়া সংঘ আয়োজিত এ খেলাটির স্পন্সর করেন ব্যাংক এশিয়া লিঃ।
১৪ নং কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,আমন্ত্রিত অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম। এসময় পাশ্ববর্তী ৫টি ইউনিয়নের হাজার-হাজার ক্রিড়া প্রেমী ছাড়াও উপস্থিত ছিলেন কচাকাটা থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম,কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল,বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন,কেদার ইউপির সাবেক চেয়ারম্যান আখম ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুজ্জামান কবীর,আনিছুর রহমান(তোলা ব্যাপারী)রিয়াজুল ইসলাম, আমির হোসেন আমু এবং কচাকাটা ক্রিড়া সংঘের ম্যানেজার হামিদুর রহমান ও কেকেএসএস এর পরিচালক হাবিবুর রহমান হাজী প্রমূখ।
