কায়েতপাড়ায় ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

শাকিল আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়নগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নাদিম হোসেন অপুর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া বলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগে হলো একটি পরিবার আর এ পরিবারের সকল সদস্যরা সর্বদা বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে লালন করে ঐক্যবদ্ধ থাকবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের নবগঠিত ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম হিমেল,সহ-সভাপতি -মোঃ রাকিব হাসান,সহ-সভাপতি খোরশেদ আলম,সহ-সভাপতি জাহিদ হাসান,সহ-সভাপতি রনি আহম্মেদ,সহ-সভাপতি মোকলেসুর রহমান, সাধারন সম্পাদক মোঃ রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাঈম খান,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান টুটুল,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাকিব,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাদুস মিয়া, সাংগঠনিক সম্পাদক-ইমতিয়াক আহম্মেদ রিজভী, সাংগঠনিক সম্পাদক-আল আমিন,সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান শান্ত,দপ্তর সম্পাদক মোঃ শুভ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাধন। ক্রিড়া সম্পাদক মোঃমারুফ মিয়া। অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সজীব মিয়া প্রমুখ।

Share Button