স্টাফ রিপোর্টার:
নাগেশ্বরীতে ফাইলেরিয়া রোগের প্রচার, প্রচারনা ও সামাজিক আন্দোলন জোড়দারকরণ বিষয়ে একদিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফাইলেরিয়া নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কর্মসূচীর অধীনে অ্যাসোড, লেপ্রার কারিগরী সহায়তায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। এ সময় ফাইলেরিয়া রোগীদের চিকিৎসা পদ্ধতি ও সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন মেজর অব. ডা. লুৎফর রহমান। অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ওসি তদন্ত পলাশ মন্ডল, জেলা কৃষকলীগ সভাপতি মজিবর রহমান বীরবল, অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার সালেকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
