মশাল প্রজ্জ্বলন করে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শফিকুল ইসলাম শফিঃ

কুড়িগ্রামে মশাল প্রজ্জ্বলন করে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের নয়াগ্রাম স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং নয়াগ্রাম আদর্শ কিন্ডার গার্টেনের সহযোগিতায় রোববার দিবাগত রাতে মহিলা পুরুষ সকলে মোমবাতী, মশাল প্রজ্জ্বলন করে শিশু, নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নয়াগ্রাম জামে মসজিদের সভাপতি শরীফুল ইসলাম জুয়েল, স্পটিং ক্লাবের উপদেষ্টা ফটিক উদ্দিন, মাসুদ রানা বাবুসহ আরও অনেকে।

Share Button