মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটক-২৬

শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে গত ২দিনে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশু সহ ২৬জনকে আটক ৫৮ বিজিবি।
৫৮বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, মঙ্গলবার ভোরে অবৈধভাবে শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে নারী ও শিশু সহ ২২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে শ্যামকুড় বিওপি। অন্যদিকে শনিবার রাতে লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় লড়াইঘাট বিওপি একজনকে আটক করে। একই সময়ে অবৈধভাবে মাটিলা সীমান্ত পার হওয়ার সময় ৩ বাংলাদেশীকে আটক করে লড়াইঘাট বিওপি।
৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি পৃখক অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Share Button