ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার বহ্নিশিখার প্রতিবাদী মানববন্ধন

নয়া খবর ডেস্ক:

নোয়াখালীতে ধর্ষণ ও নারী নির্যাতন সহ সারাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস । ৭ অক্টোবর (বুধবার) বেলা ১১টার দিকে গ্রীন ভয়েস এর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি বহ্নিশিখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ এর সঞ্চালনায় ও বহ্নিশিখা কুড়িগ্রাম’র সদস্য সুমনা রানী দাশ এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা দুলাল বোস,ছাত্র ইউনিয়নের সাবেক নেতা নয়ন সরখেল,বেরোবি শাখার সভাপতি সোহানুর রহমান,হাজি দানেশ শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল ,কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য মাহমুদ হোসেন,সামিউল হক,মিনারুল ইসলাম,কুড়িগ্রাম শাখার সদস্য কলি আক্তার, সাধারণ সম্পাদক সুজন মোহন্ত,সভাপতি রাইসুল ইসলাম নোমান, প্রমুখ ।

প্রতিবাদ কর্মসুচিতে গ্রীন ভয়েস ধর্ষণের বিচার আলাদা ট্রাইব্যুনালে গঠন,সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যূদন্ড ,শিশুদের ধর্ষণের ঘটনা ঘটলে সরকারিভাবে চিকিৎসা খরচ সহ ৭ দফা দাবি জানান তারা।
অন্যদিকে জেলার ভুরুঙ্গামারী সরকারি কলেজ শাখার ব্যানারে ,কলেজ মোড় এলাকায় সকাল ১০ টায় প্রতিবাদ মানববন্ধন করেছে গ্রীন ভয়েস । এসময় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের আহ্বায়ক লিমন আহমেদ ,সদস্য রকি,শামীম প্রমুখ ।

Share Button