ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বীরগঞ্জে প্রতিবাদী মানববন্ধন

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ

দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার বিজয় চত্বরে এক্সচেঞ্জ ব্লাড ব্যাংক, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরি ও SABD এর আয়োজনে দেশ ব্যাপি সদ্য সংঘটিত হওয়া ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রোকুনুজ্জামান বিপ্লব, এক্সচেঞ্জ ব্লাড ব্যাংকের সভাপতি মো. সোহাগ ইসলাম, সাধারন সম্পাদক মো. গোলাম মুর্শিদ, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান অলি, SABD এর সভাপতি আব্দুল্লাহ আল সাঈদ, সাধারণ সম্পাদক মো.নুর-নুবী সহ আরো অনেকে। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Button