রূপগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে ৭ দফা দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়ছে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাঙ্গীর এলাকার যুব সমাজের উদ্যোগে দেশের বিভিন্নস্থানে ধর্ষণ গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিরুদ্ধে ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড বহন করে|

বুধবার সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার কুদুরমার্কেট এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে তারা। মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে শতশত শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এই সময় মানববন্ধনে বক্তারা ৭ দফাদাবী তুলে ধরে ৭ দফা দাবি ১.ধর্ষন আইন পুনঃবিবেচনার মাধ্যমে সব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা,
২.ধর্ষনজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পন্ন করা।
৩.ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে হ্মতিপূরন প্রদান করা।
৪.জেলায় জেলায় ধর্ষন প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা।
৫.নির্জন রাস্তায় সচল সিসিটিভি ক্যামেরা স্থাপন।
৬.পূ্র্ববতী সকল ধর্ষন মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা।
৭.দলীয় মদদে কোন ধর্ষনকে বা কোন অপরাধ কে আশ্রয় দেওয়া হলে আইনানুগত ব্যবস্থা গ্রহরাজ করা

Share Button