নাগেশ্বরীতে গোলাপ খাঁ ট্রাস্টের উদ্যোগে মাদার তেরেসার জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোলাপ খাঁ ট্রাস্টের উদ্যোগে মাদার তেরেসার জন্মদিন পালন করা হয়েছে। “আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলোও করতে পারি, আমাদের অনেক ভালোবাসা দিয়ে” মাদার তেরেসার এই অমর উক্তিকে সামনে রেখে ২৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার গোলাপ খাঁ ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান গোলাপ খাঁ শিশু সদনের হলরুমে মানবতার অবতার মাদার তেরেসার ১১০ তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ট্রাস্টের পরিচালক মা বিলকিছ বানু। পরে তাঁর জন্মদিনে মোমবাতি প্রজ্জ্বলন এবং কেক কাটেন গোলাপ খাঁ ট্রাস্টের চেয়ারম্যান মো. রবিউল উসলাম খাঁন রবি, পরিচালক বিলকিছ বানু। এ সময় আরও উপস্থি ছিলেন, ট্রাস্টের প্রধান উপদেষ্টা সহিবুর রহমান স্বপন, গোলাপ খাঁ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী সাহা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষক, সঙ্গীত শিল্পী, ও সংবাদকর্মীবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Button