অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শেখ হাসিনার উদ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগান কে সামনে রেখে কাজ করছে উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ । ইতিমধ্যই সারা দেশের সাথে তাল মিলিয়ে উল্লাপাড়া কে ও শতভাগ বিদ্যুৎ এর আওতায় আনা ও হয়েছে । বিদ্যুৎ এর ছোয়ায় আলোকিত হয়ে,গড়ে উঠেছে নতুন নতুন ব্যাবসা প্রতিষ্টান । তৈরি হচ্ছে কর্মসংস্থান । সরকারে সার্বীক সফলতায় ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গুলো ও প্রসংশনিয় ভুমিকা রাখছে। ক্ষুদ্র শিল্প উনন্নয়নে ও প্রশংশনীয় ভুমিকা রেখেছে সরকার ।এমতবস্থায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলামের ক্ষুদ্র শিল্প পাল্যন ফ্যাক্টরিতে বিদ্যুত সংযোগে বাধার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত দবীর উদ্দিন এর ছেলে জিল্লার গংদের বিরুদ্ধে।
এ বিষয়ে শহিদুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ করেছেন বলে, শহিদুল ও তার ছেলে নাজমুল হাসান বলেন অনেক কষ্ট করে আবেদন করে বিদ্যুৎ এর ট্রান্সফরমা ও ড্রপ তার আনা হলেও দিনের পর দিন পল্লী বিদ্যুত লোকজন এলেও তারা সংযোগে বারবার বাধা দেয়। এ নিয়ে গ্রাম্য শালীস হলেও তারা জানান কোন ভাবেই লাইন নিতে দিবে না ।
পাল্যন ফ্যাক্টরীতে বিদ্যুৎ সংযোগ এ বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে,অভিযুক্ত জিল্লার রহমানের ছোট ভাই আনোয়ার হোসেন ও ভাতিজা হাসান আলী বলেন তারা কোন ভাবেই বিদ্যুৎ সংযোগ তাদের বাড়ীর ওপর দিয়ে দিবে না। শহিদুলকে বিদ্যুৎ সংযোগ অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিতে হবে।
এ বিষয়ে মুঠোফোনে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি ) জেড জেড তাইজুল হুদা বলেন- এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব ।
ক্ষুদ্র শিল্প প্রতিষ্টান গুলোতে বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়া,সরকারের চলমান উনন্নয়ন কে বাধাগ্রস্থের শামিল। সংশ্লিষ্ট প্রসাশন প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে আশা করেন এলাকার সচেতন মহল।
