মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত শনিবার রাতে চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ এলাকা থেকে আড়াই কেজি গাজা পালসার মটর সাইকেলসহ মানিক হোসেন (২৭),সোহরাব হোসেন (৩২) ও হ্নদয় হোসেন (১৯) নারমের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানার ডিউটি অফিসার এস আই জমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে বেলেমাঠ এলাকা থেকে যশোরের মনিরামপুর উপজেলার দীঘিরপাড় এলাকার আব্দুল আজিজের ছেলে সোহরাব হোসেন,একই উপজেলার বসন্তপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে মানিক হোসেন ও ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে হ্নদয় হোসেনকে ২ কেজি ৫০০ গ্রাম গাজা ১টি পালসার মটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
এঘটনায় শনিবার রাতেই মাদক আইনে মামলা হয়েছে।
