কুড়িগ্রামে ৮ হাজার পরিবারকে ত্রাণ দেবে রেডক্রিসেন্ট সোসাইটি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে তিনদফা বন্যায় ৫৪টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ্য আট হাজার পরিবারের মাঝে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট এর সদস্য কাজিউল ইসলাম, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নূর মোহাম্মদ আখতারুজ্জামান, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুলসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে আটশতাধিক পরিবারকে ত্রাণ দেয়া হয়। এরমধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, সুজি, চিনিসহ প্রয়াজনীয় সামগ্রী।

Share Button