কুড়িগ্রামে নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদরে ১জন ফুলবাড়ী উপজেলার ৭জন ও উলিপুর উপজেলার ৩জন। আক্রান্তরা হলেনঃ ৪জন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফসহ অন্যন্য ৭ জনসহ মোট ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. মো. হাবিবুর রহমান বলেন, জেলায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৩০ জন সুস্থ হয়েছেন ৪৩৭ জন । মৃত্যুবরণ করেছে ১১ জন।

Share Button