কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাব্বিরের নানা বাড়ি উলিপুর উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গার কুঠি গ্রামে। সাবিবর ওই উপজেলার হাতিয়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত সাব্বিরের মা গত শনিবার ছেলেকে নিয়ে বাবার বাড়ি বুড়াবুড়ি ইউনিয়নে বেড়াতে আসে। রোববার সবার অজাšে—ই পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায় সাব্বির। পরে অনেক খোঁজাখুুঁজি করে না পেয়ে একপর্যায়ে পুকুর থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন পানিতে ডুবে শিশু সাবিবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
