স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বাষির্কী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে যুগ্নসাধারন সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তলন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম, যুবলীগের সাবেক সভাপতি রওশন আলম, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।
