নাগেশ্বরীতে করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক ফাউন্ডশনের উদ্যোগে মাস্ক বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে করোনা প্রতিরোধে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন-নাগেশ্বরী পৌর শাখা কর্তৃক বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। পৌর শাখার প্রধান স্বেচ্ছাসেবক এ জেড এম জাহাঙ্গীর আলম মতির সভাপতিত্বে সোমবার মাস্ক বিতরণের উদ্বোধন করেন-নাগেশ্বরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রংপুর বিভাগের সহ প্রধান স্বেচ্ছাসেবক মো. মাহাবুর রহমান (মাহাবুব), বিশেষ অতিথি-নাগেশ্বরী উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক মো. রফিকুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, মো. আব্দুস সালাম, মোছা. আয়শা আক্তার সুমি প্রমুখ।

Share Button