নয়া খবর ডেস্কঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ফুলবাড়ি উপজেলার প্রধান স্বেচ্ছাসেবক এনামুল হক বসুনিয়ার সভাপতিত্বে সোমবার কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক (সমন্বয়) এম রশিদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রধান স্বেচ্ছাসেবক ও কেন্দ্রীয় সহ প্রধান স্বেচ্ছাসেবক, জাহিদুল ইসলাম খান জাহিদ আমন্ত্রিত অতিথি-ভাঙ্গমোড় ইউনিয়ন এর সমাজ সেবক মলআব্দুল্লাহ আল মামুন সুজনসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।
