নাগেশ্বরীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার নূর আহমেদ মাসুমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, বন বিভাগ কর্মকর্তা সাদেকুর রহমান শাহিন, বিএমডিএ এর উপ-সহকারী প্রকৌশলী খাইরুল বাসার, কৃষি অফিসার রাজেন্দ্রনাথ রায়, ভেটেরিনারী সার্জন কেএম ইফতেখারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর প্রমুখ।

Share Button