নাগেশ্বরীতে সড়ক পাকাকরণের উদ্বোধন

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক পাকাকরণের উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার রামখানা ইউনয়নের ৭ নং ওয়ার্ডের নাখারগঞ্জ পাকা রাস্তার মোড় হতে শিয়ালকান্দা বাজার পর্যন্ত কাচা রাস্তা পাকাকরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভ‚রুঙ্গামারী) আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর।

পরে শিয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুর রহমান মাস্টারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর খালেক, রামখানা ইউনিয়ন আয়োমী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, শিয়ালকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ।

আলোচনাসভার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার মো. দেলোয়ার হোসেনের কথা ও সুরে দেশ গান পরিবেশন করেন স্থানীয় কণ্ঠশিল্পী রামকৃষ্ণ ও সহযোগী শিল্পীবৃন্দ।

Share Button