ঠাকুরগাঁও প্রতিনিধিঃ:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ঠাকুরগাঁও -১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন। ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার রায় (নির্মল) এর সহযোগিতায় শুক্রবার (৭ আগস্ট) বাদ জুম্মা ঢোলার হাট ইউনিয়নের বিভিন্ন মসজিদে এমপি রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মহামারী করোনা ভাইরাস থেকে এমপি’কে দ্রুত সুস্থ্যতা দান সহ বৈশ্বিক মহামারী থেকে সকল মানুষকে রক্ষা করার জন্য মহান রাব্বুল আল-আমিনের কাছে দু’হাত পেতে মুনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।এসময় ইউনিয়ন আওয়ামীলীগের মুল কমিটি, যুব লীগ, ছাত্র লীগ ,অন্যান্য অংগ সংগঠনের নেতা-কমী সহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
