নারায়ণগঞ্জের গোপচর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের গোপচর বাড়ীরটেক থেকে ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানায় শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপচর বাড়ীরটেক এলাকা থেকে ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

এ সময় পুলিশ উপস্থিত বুঝতে পের ফেন্সিডিল গুলো একটি পরিত্যাক্ত স্থানে রেখে যায়। এ অভিযান পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অপারেশন আব্দুল হাই, এস আই ইলিয়াস, এস আই সাইদুল, এ এস আই জহিরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স। এ সংক্রান্তে সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় এবং জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানায় ওসি আসাদুজ্জামান।

Share Button