ঈদের দাওয়াত
আরিফা সুলতানা আঁখি
এবার ঈদে দাওয়াত দিয়েছি
আসলে না মোর বাড়ি,
ঘুরতে যাওয়ার কথা ছিল
যাইনি তোমায় ছাড়ি।
চিঠি দিয়ে দাওয়াত দিলাম
তবুও তুমি এলে না
পরে জানালে তুমি না
আসার কারণ ছিল করোনা।
মানছি আমি করোনার দিনে
যাওনি কারো বাড়ি,
তাই বলে কি…
থাক আর না বলি,
দিলাম আমি আরি।
