কুড়িগ্রামে বানভাসীদের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে বানভাসীদের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চর সিতাইঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।

Share Button