শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রাস্তা হইতে পূর্বাচল ১০ নং সেক্টর থেকে ২৮ নং সেক্টর পর্যন্ত ১৫০ ফিট রাস্তাটি গাজী বীরপ্রতীক এভিনিউ সড়ক নামকরণ করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকালে পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী রাজুক উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানায় যে রাস্তাটি যেন গাজী বীরপ্রতীক এভিনিউ সড়ক নামকরণ করা হয় ।
