ভালোর বর্ননা
ছাদির হুসাইন ছাদি
অল্প কথার গল্প ভালো
মানুষ ভালো মনে,
ফসল ভালো স-যতনে
জাত ভালো ধনে।
সুস্থ লোকের দৃষ্টি ভালো
দুধে ভালো মিষ্টি,
জাতি ফুলের ঘ্রাণ ভালো
খরায় ভালো বিষ্টি।
জৈষ্ঠ্য মাসে পুষ্টি ভালো
বৈশাখ ভালো ধানে,
নদী-নালা জলে ভালো
কন্ঠ ভালো গানে।
কাজে-কর্মে শ্রমিক ভালো
শিক্ষায় ভালো জাতি,
রাস্তার গুণে গাড়ি ভালো
আলোয় ভালো বাতি।
কথা-বার্তায় নীতি ভালো
প্রার্থী ভালো ভোটে,
অন্ধকারে আলো ভালো
ভাগ্যে যদি জুটে।
