রংপুর টেক্সটাইল ইন্সটিটিউট এর প্রথম ব্যাচ-২০১৬ এর “প্রভাতফেরির” বৃক্ষরোপন

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার:

রংপুর টেক্সটাইল ইন্সটিটিউট এর প্রথম ব্যাচ-২০১৬ এর উদ্যোগে গড়ে ওঠা সামাজিক সংগঠন “প্রভাতফেরির” বৃক্ষরোপন যাত্রা শুরু করেছে।
গতকাল ইন্সটিটিউট এর মাঠে শিক্ষক – শিক্ষার্থীরা গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এ.বি.এম.ফজলুল করিম । তিনি বলেন এ সংগঠন আমাদের কষ্টে গড়ে তোলা উন্নয়নমূলক সংগঠন। ভালোবাসার সংগঠন। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে “প্রভাতফেরি”।

Share Button