কুড়িগ্রামে করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত হিসাবরক্ষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।গত ২৩ জুলাই ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল রংপুর এ ভর্তি হওয়া সফিউর রহমান (৬৫) রোববার ০২ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পারিবারিক সুত্র জানায়, মৃত সফিউর রহমান সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত মুজিবুর রহমানের পুত্র। বাংলাদেশ রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক সফিউর রহমান পৌরসভার নাজিরা এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন।

গত ২২ জুলাই সদর উপজেলা স্বাস্থ্যবিভাগ তার নমুনা সংগ্রহ করে। ২৪ জুলাই তার নমুনা পরিক্ষার ফলাফল পজিটিভ আসে। সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো। ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠনের জেলা সভাপতি মুফতী আমিনুল ইসলাম বেলালী ও তার দল বাদ আাছর প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চৌধুরী পাড়ার গ্রামের বাড়িতে মৃতের কাফন দাফন ও নামাজে জানাজা সম্পন্ন করেন।

Share Button