ভৈরবে কোরবানির মাংস নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নয়া খবর ডেস্কঃ

ভৈরব উপজেলার কান্দিপাড়া গ্রামে জানমাহমুদের বাড়ি বাওরারবাড়ির সমাজের মাংস বিতরনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পিডিপি’র কর্মচারী শাহআলম নামে ১ জন নিহত কোরবানীর মাল্লতের মাংস বিতরনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে শাহআলম (৩৩) নামে ১ বিদ্যুৎকর্মী নিহত হয়েছে। সে কান্দিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম (ওরফে নুরু চিসতী) ২য় পুত্র এবং সে কুলিয়ারচর বিদ্যুৎ উন্নয়ন বোডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। আহত হয়েছে আরো ৭-৮ জন। এ ঘটনাকে কেন্দ্র করেপ্রতিপক্ষের হামলায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসি ও পুলিশ জানায় ঈদের দিন বিকালে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে জানমাহমুদের বাড়িতে কোরবানির মাল্লতের মাংস বিতরনকে কেন্দ্র করে বাওরার বাড়ি ও ডাইল বাড়ির লোকজনের সাথে জানমাহমুদের বাড়ির লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে শাহআলমের মাথায় কাঠের লাকড়ি দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় ন্যশনাল নিউরোলজি সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, কোরবানির মাল্লতের মাংস বিতরনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে শাহআলম নামে ১ জন মারা গেছে। আমার লাশের সুরতহাল করেছি এবং জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছি। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Button