করোনায় আক্রান্ত হয়ে ঝিনইদহে একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ

করোনায় আক্রান্ত হয়ে ঝিনইদহে বেলায়েত হোসেন (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার(১আগষ্ট) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বেলায়েত হোসেন জেলা শহরের নতুন কোর্টপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।

নমুনায় করোনা ধরা পড়ার পর থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুপুরের দিকে তার শরীরের অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯টার দিকে মারা যান তিনি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আবদুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ নিয়ে ৩৫টি লাশ দাফন করা হল বলে জানান তিনি।

Share Button