মধুপুরে ৩৮ তম বিসিএস ক্যাডারদের ফুলেল শুভেচ্ছা জানালেন ইউএনও

মো. আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ৩৮তম বিসিএস এ মধুপুর উপজেলা থেকে সুপারিশ প্রাপ্ত ক্যাডারদের ফুলেল শুভেচ্ছা জানান মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। শুক্রবার (৩১জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম। সুপারিশ প্রাপ্ত ৩৮ তম বিসি এস ক্যাডার গন হলেন, উপজেলার টেংরী গ্রামের মো. সালাউদ্দিন সোহাগ বিসিএস সড়ক ও জনপথ, শোলাকুড়ী গ্রামের আবু শিহাব বিসিএস শিক্ষা, অলিপুর গ্রামের মো: আল আমিন বিসিএস শিক্ষা, কুড়ালিয়া মলকা গ্রামের জুয়েল শিকদার বিসিএস গণপুর্ত, মধুপুর ঘোষপল্লী এলাকার সুব্রত ঘোষ বিসিএস শিক্ষা, হলুদিযা গ্রামের তানজিনা আক্তার বিসিএস শিক্ষা, গংগাহরী গ্রামের জাহিদ হাসান বিসিএস শিক্ষা।

Share Button