নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে ছয় বছরের এক শিশু মারা গেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম বায়োজিদ। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রফিকুল ইসলামের বাড়ির আশপাশে এখনও থৈ থৈ করছে পানি। শনিবার দুপুরে বায়োজিদ খেলা করার সময় গর্তে জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর-রশীদ এর সত্যতা নিশ্চিত করেন।

Share Button