সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে করোনাভাইরাস ও বন্যার কারণে ঘরবন্দি কর্মহীন ১২০ পরিবারের মধ্যে পবিত্র ঈদুল অাজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) উপজেলার গাছবাড়ী বাজারে দুপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সমাজসেবক অাব্দুর রাজ্জাক মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রি বিরতণ করেন।

কর্মসূচির প্রধান অতিথি অাব্দুর রাজ্জাক মন্ডল জানান, মানুষ মহামারি করোনাভাইরাস ও বন্যার প্রভাবে গৃহবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। সরকারি ত্রাণের পাশাপাশি আমরা ব্যক্তিগত উদ্যোগে শুরু থেকেই কর্মহীন অস্বচ্ছল মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এরই মাঝে ঈদ আসন্ন। তাই ঈদ উপলক্ষে ইউনিয়ন থেকে প্রথম পর্যায়ে ১২০ পরিবারকে শনাক্ত করা হয়েছে। প্রতিটি পরিবারকে ঈদ উপলক্ষে চাল, আটা, ডাল, সাবান, সোয়াবিন তেল, গুড়া দুধ, চিনি ও দুই প্যাকেট সেমাই একটি ব্যাগে ভরে বিরতণ করা হয়।

তিনি আরো জানান, করোনার এই মহামারি শেষ না হওয়া পর্যন্ত ব্যক্তিগত ও মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ কার্যক্রম অব্যহত রাখা হবে।গাছবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহাবুল অালম মাষ্টারের সভাপতিত্বে এসব খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, এডভোকেট আমির হামজা লিমন, আতিকুর রহমান সুজন, গোলাম সরোয়ার, জয়নুল হক, মাওলানা মো.জুলফিকার অালী, সাংবাদিক সাখাওয়াত হোসেন সাখা ও এন্ড্রয়েড স্কুল বাংলা ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা লিচু মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
