নাগেশ্বরীতে বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শফিকুল ইসলাম শফি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ”বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশনের” উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় সহ প্রধান ও জেলা প্রধান জনাব জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে ৩১ জুলাই নাগেশ্বরী উপজেলা প্রধান ও পৌর প্রধান সেচ্ছাসেবকগনসহ বন্যাপ্লাবিত এলাকা নারায়নপুর, বামনডাঙ্গা ও পৌরসভায় প্রায় ৩শত গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করার হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান মুহাম্মদ রফিকুল ইসলাম, সহ প্রধান মোজাফফর হোসেন,সহ-প্রধান মফিজুল ইসলাম, পৌর প্রধান জাহাঙ্গীর আলম মতি, সহ-পৌর প্রধান সহিদুল ইসলাম, হাজী সোহেল, হাজী শহিদুল্লা কাওছার দোয়েল, তৌহিদুল ইসলাম. পৌর ১ নং ওয়াড প্রধান শহিদুল ইসলাম বিএসসি, ২নং ওয়ার্ড প্রধান শুকুমার. ৩নং ওয়ার্ড সহ-প্রধান আব্দুস ছালাম, ৪নং ওয়ার্ড প্রধান আয়শা সুমী,৭ নং ওয়ার্ড প্রধান রিয়াজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড প্রধান আসাদ ও রফিকুল ইসলাম (দাদাভাই) প্রমুখ।

Share Button